1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সুশীলের আড়ালের কুশীলব

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

– মনিরুল ইসলাম মনির –

আজ ৩০ জুলাই। দ্বিতীয়বারের মতো ভোটে নির্বাচিত নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হতে জোরপূর্বক অবৈধ সাময়িক বরখাস্তের এক বছর। যদিও সেদিন সাময়িক বরখাস্তেই তাদের মন গলেনি। দাবী ছিল স্থায়ী বরখাস্ত এবং গ্রেফতারসহ আমার নিবন্ধিত ‘বাংলার কাগজ’ পত্রিকাটি বাতিলের। তবে উপর ওয়ালার ফায়সালা ছিল ভিন্ন। সুশীল নামের সব কুশীলব এর পরিকল্পনা পাল্টে দিয়ে গোটা দেশের ব্যবস্থাকেই পরিবর্তন করে দিলেন। ফলে সেইসব কালপির্র্টগুলোর পরিকল্পনা ভেস্তে যায়।

বলছি, ২০২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন তথা শেষ মুহূর্তে গণঅভ্যুত্থানের কথা। জুলাইয়ে তখন কোটা সংস্কার আন্দোলন তুমুল পর্যায়ে। ১৬ জুলাই আবু সাঈদ ও মুগ্ধদের প্রকাশ্যে নির্মম-নির্বিচারে গুলি করে হত্যার পর বিবেককে আর দমিয়ে রাখতে পারলাম না। ১৭ জুলাই ভেঙে ফেললাম নিরবতা। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের কাতারে নেমে লিখতে শুরু করলাম। ব্যাস, সুশীলের আড়ালে থাকা কুশীলবরা জেগে উঠতে শুরু করলো। একপর্যায়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কয়েকজন ও কতিপয় মুক্তাযোদ্ধা সরাসরি নেমে গেলো আমার বিরুদ্ধে। টার্গেটে পরিণত হলাম আমি। জেলা প্রশাসক বরাবর আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলো। সরাসরি তার সাথে দেখা করে আমাকে শায়েস্তা করতে চেষ্টা করা হলো। তবে জেলা প্রশাসক বিষয়গুলো কৌশলে এড়িয়ে যাওয়ায় এরা দ্বারস্থ হলো অনুলিপি দেওয়া দফতরে। জোর করে সন্ত্রাসী বাহিনী দিয়ে সীল মেরে দুইবার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া মেয়র আবু বক্কর সিদ্দিকের কাছে সুশীল নামের কুশীলবরা ধর্ণা দিল। মেয়র সাহেবও সুযোগ পেলেন আমাকে শায়েস্তা করার। ভিতরে দীর্ঘদিনের লালিত ক্রোধ-প্রতিহিংসা বাস্তবায়নের মৌকা চলে এলো তার ঘরে। এ সুযোগ তিনি কোনভাবেই হাতছাড়া করবেন না। এর আগে প্রেসক্লাবের নির্বাচনেও তিনি তীব্রভাবে আমাকে পরাস্ত করতে কাজ করেছিলেন।

যাই হোক, যার দরবারে অভিযোগ তার কোন খবর নেই। খবরদারী শুরু করলেন মেয়র সাহেব। আমাদের কয়েকজন সিনিয়র ডেকে আমাকে বরখাস্তের নির্দেশনা দিলেন। অন্যথায় আমার বিরুদ্ধে মানব বন্ধন, রাস্তাঘাটে ফেলে মারধর-হেনস্তা, গ্রেফতার, কর্মরত পত্রিকা থেকে অব্যাহতি, এমনকি প্রেসক্লাব গুড়িয়ে দেওয়ার হুমকী দেওয়া হলো। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে আমাকেই অব্যাহতি নিতে বলা হলো। অন্যায়ভাবে অব্যাহতিতে আমি অসম্মতি জানালাম। শেষ পর্যন্ত প্রতিবাদ-প্রতিরোধ করার হিম্মত কারও না দেখে চাপিয়ে দেওয়া অব্যাহতিপত্র গ্রহণ করলাম। এরপর শুরু হলো পরবর্তী পর্ব। আমাকে গ্রেফতার করাতে হবে, আমার পত্রিকা বাতিল করাতে হবে, আমার পারিবারিক ও সামাজিক সম্মান নষ্ট করতে হবে- ইত্যাদি।
বলতে দ্বিধা নেই, প্রতিটি দিন ও রাত গ্রেফতার আতঙ্কে সতর্ক থাকতাম। লড়াকু এ মন নিয়ে যোগাযোগ রাখতে শুরু করলাম আন্দোলনের গতিবিধি জানতে। কয়েকদিন পর নতুন ভোর হলো। যদিও এ ভোরের আভাস কয়েকদিন আগেই আঁচ করেছিলাম। মুহূর্তেই সব রং পাল্টে গেল। ভেস্তে গেল কুশীলবদের কু-পরিকল্পনা।

এবার আসেন কুশীলব কারা। যাদের জোড়ালো চেষ্টায় আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছিল তারা হলেন- বাঘবেড় গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান রিপন, বর্তমান নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম শফিক, উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার নিপুন, সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা হাবিজা বেওয়ার ছেলে নুরুজ্জামান, ধোপাকুড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আজগর আলীর ছেলে মিজানুর রহমান। এদের পেছনে রয়েছে নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুলসহ কয়েকজন। আর এদের পূঁজি করে উগ্র ভূমিকায় থাকা তৎকালীন মেয়র আবু বক্কর সিদ্দিক। বলতেই হচ্ছে, পেছন থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের পরামর্শ দিয়েছেন সাবিবর মোকাম্মেল। তবে এসবের পেছনে আরও কয়েকজন কুশীলব কাজ করেছে। বিশেষত, কয়েকজন সহকর্মী নামের কালপির্ট। যারা মেয়র আবু বক্কর সিদ্দিকের পালে হাওয়া দিচ্ছিলেন আমাকে শায়েস্তা করতে। কয়েকজন লীগের তথাকথিত কাণ্ডারীও রয়েছে। যারা বর্তমানে সাংবাদিকতা বা ভিন্ন মোড়কে বহালের চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা পর্দার আড়ালে থাকায় পেশাগত মানদণ্ডের কারণে নাম প্রকাশ করলাম না। শুধুমাত্র যারা প্রকাশ্যে আমার বিরোধীতা করেছেন তাদের নাম প্রকাশ করলাম। আমার পক্ষ থেকে শুভাকাঙ্খীদের এমন কোন চেষ্টা নেই, সেদিন করা হয়নি এদের থামাতে। তবু তারা নিলর্জের মতো তীব্র বিরোধীতা করে গেছেন। অথচ তাদের কারও কারও সাথে পারিবারিক পর্যায়ে আমার ভালো সম্পর্ক ছিল। আমন্ত্রণ-নিমন্ত্রণ পর্যন্ত পেয়েছি, গিয়েছি। তারাই কোটা সংস্কার আন্দোলনে চোখ উল্টে দিয়ে আমার পেছনে পড়ে গেল।

প্রশ্ন হলো, কোটা সংস্কার আন্দোলন করে যদি গ্রেফতার আতঙ্ক মাথায় নিয়ে আমাকে অন্যায় অব্যাহতি গ্রহণ করতে হয়েছে, তবে কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করে ওই আন্দোলনে শহীদদের হত্যার দায় কেন তাদের কাঁধে বর্তাবে না? যারা সেদিন কোটা সংস্কার আন্দোলনের বিরোধীতা করেছে, তাদের মধ্যে কতিপয় রাজনীতিবিদ শুধুমাত্র দলীয় পদ-পদবীর কারণে যদি দায় এড়াতে না পারেন, হত্যা মামলার আসামী হন; তবে কেন এরা হতাহতের ঘটনায় অভিযুক্ত হবেন না? কেন এরা বর্তমান সরকার ব্যবস্থাবিরোধী হিসেবে আইনের আওতায় আসবেন না? এরা যে সুযোগ পেলেই নাশকতা করবে না, সরকার ব্যবস্থার পেছনে ষড়যন্ত্র ও বিরোধীতা করবে না, এর নিশ্চয়তা কি বর্তমান সামনের সাড়িতে থাকা রাজনৈতিক দলগুলো ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে? আমি প্রতিশোধ নিতে চাই না, তবে দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের চোখে আঙ্গুল দিয়ে তাদের চিহ্নিত করতে চাই, যারা সমাজে সুশীল সেজে জনমত ও জনস্বার্থের বিরুদ্ধাচরণ করে। সমাজের চোখ খোলে দিতেই আজকের লেখনি। কথায় আছে, “কাক কাকের মাংস খায় না”। সহকর্মীদের অনেকে আমার বেলায় খেয়েছে। তবে আমি খাব না বলে সবার নাম প্রকাশ করলাম না। তবে এটাও সত্য, আমার প্রতি আমাদের প্রেসক্লাবের সহকর্মীদের ভালোবাসায় আমি মুগ্ধ, ঋণী।

– গণমাধ্যমকর্মী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com