1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

কুমিল্লায় উপদেষ্টা আসিফ সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীও রয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে আল্লাহু চত্বরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার পর থেকে ওই এলাকায় দুইপক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় আসিফ মাহমুদের অনুসারী ১৫ জন আহত হন।

আহত ইউপি সদস্য শেখর জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয়া হয়।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে ধাওয়া দিতে থাকে।

কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানরত কিছু লোক বিনা উস্কানিতে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

অপরদিকে মুরাদনগর উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, আসিফ মাহমুদের সমর্থকরা মিছিল থেকে উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। উপজেলার বাহিরের বহিরাগত লোক দিয়ে গন্ডগোল করার জন্য তারা এ কাজ করেছে। এছাড়া মিছিল থেকে আমাদের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্য প্রদান করে। এ সময় আমাদের লোকজন প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com