1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পিরোজপুরের যৌথবাহিনীর অভিযান, সরকারি ১০ মেট্রিক টন চালসহ আটক ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পিরোজপুর-বাগেরহাট সড়কের পিরোজপুর শহরের বলেশ্বর সেতুর ওপরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের যৌথ টহল টিম অবৈধভাবে পাচারকালে একটি ট্রাকসহ ১০ টন সরকারি চাল আটক করে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে ট্রাকসহ চাল এবং ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাকচালক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মো. মিজান শেখ এবং হেলপার একই উপজেলার মো. রমজান হাওলাদার।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার এসআই (নি.) মো. মহসিন হাবিব মৃধা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।

ট্রাকচালক মিজান জানায়, পিরোজপুর পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিআর চাল মজুদ করে সরকারি চালের বস্তা পরিবর্তন করে নূরজাহান ব্রান্ডের ছাপানো বস্তায় ভরে অবৈধভাবে খুলনায় পাঠানোর সময় জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ১০ টন সরকারি চাল ভর্তি ট্রাকচালক মিজান ও হেলপারসহ মোট দু’জনকে আটক করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com