1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ী সরকারী কলেজের জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা অবৈধ দখলদার কর্তৃক একাধিক বাণিজ্যক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখলদার আবুল হোসেন তার ক্রয়কৃত জায়গায় মিল চাতাল ও ভবন নির্মাণ করেছেন বলে দাবী করেছেন।
ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ নজমুল হক বলেন, গত ১৯৬৫ সালের ২৯মে জমির মালিক জমির আলী মোল্লা দক্ষিণ বাসুদেবপুর মৌজার ২৪০ নম্বর দাগে ৯৭ শতাংশ জমি সরকারী কলেজকে দান করেন। সেই সময় থেকে বর্গাচাষি নিয়োগ করে কলেজ ভোগ দখল করছিল। কিন্তু পশ্চিম গৌরীপাড়া গ্রামের বাসীন্দা আবুল হোসেন নামে এক ব্যবস্যায়ী সরকারী কলেজের জায়গা দখল করে মিল চাতাল ও বহুতল ভবন নির্মাণ করা শুরু করায় এই বিরোধের সৃষ্টি হয়।
অধ্যক্ষ নজমুল হক আরো বলেন, কলেজের জায়গা দখল করায় তিনি আবুল হোসেনের বিরুদ্ধে সরকারের উর্দ্ধতন মহলকে অবহিত করে মামলা দায়ের করেছেন। সেই মামলা থেকে জামিনে এসে আবারো ভবন নির্মাণ করছেন তিনি।
এ বিষয়ে ফুলবাড়ী সরকারী কলেজের প্রভাষক ও প্রাক্তন ছাত্র এরশাদ হোসেন বলেন, আবুল হোসেন নামে ওই ব্যক্তি সরকারী কলেজের জায়গা দখল করে মিল-চাতাল ও বহুতল ভবন নির্মাণ করার চেষ্টা করছে। এ ঘটনায় একাধিকবার প্রশাসনের সহযোগীতায় কলেজের জায়গা উদ্ধার করলেও পরে আবারো জোরপূর্বক ভবন নির্মাণ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে কলেজ বন্ধ থাকার সুযোগে আবুল হোসেন আবারো গোপনে ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় আবুল হোসেনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, এই জায়গাটি নিয়ে ফুলবাড়ী সরকারী কলেজের সাথে আবুল হোসেনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ী আবুল হোসেন বিরোধপূর্ণ জায়গায় একাধিক ভবন নির্মাণ করছেন।
এই বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন বলেন, তিনি খরিদ সূত্রে সেই জমিতে মিল চাতাল ও গাছ লাগিয়েছেন। তিনি আরো বলেন, এই জমির মূল মালিক ছিলেন সুবোধ চন্দ্র সাহা। সুবোধ চন্দ্র সাহার নিকট বিনিমিয় সূত্রে জমির আলী ২৪০ দাগে ২০৪ শতক জমিসহ মোট ১৬ একর ৯৫ শতক জমি প্রাপ্ত হন তিনি। এরমধ্যে ২৪০ দাগে ২০৪ শতক জমির মধ্যে ৯৭শতক জমি কলেজকে দান করেন এবং বাকি এক একর ১১ শতক জমি মূল মালিক ভোগদখল করা অবস্থায় জমির আলীর মৃত্যু হলে জমির আলীর মেয়ে রওশন আরা বেগম ওয়ারিশ সূত্রে গত ১৯৯৩ সালের ১৬মে এক একর জমি তার নিকট বিক্রি করেন।
এদিকে দীর্ঘদিন থেকে কলেজের জায়গা বেদখল থাকায় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কলেজের মূল গেটে মানববন্ধন পালন করেছেন। মানববন্ধনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তারা বলেন, অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি কলেজের জায়গা সরকারী কলেজের কাছে ফিরিয়ে হোক।
– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com