1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী স্ত্রী অন্তরা আক্তার সাথী। এ ঘটনায় অন্তরার বাবার দায়ের করা মামলায় গ্রেফতার করে শুক্রবার অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হাই এর মেয়ে অন্তরার আক্তার সাথীর সাথে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে।

এদিকে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে। মেয়ের জামাইয়ের স্বচ্ছলতার জন্য শ্বশুরবাড়ি থেকে একটি সিএনজি কিনে দিলেও আলমগীর তা বেশিদিন না চালিয়ে অন্যের গাড়িতে হেলপারি করতো। বিভিন্ন সময় গাঁজা সেবন করে স্ত্রীর উপর শারিরিক নির্যাতন চালাতো। একপর্যায়ে বুধবার রাতে ২০ হাজার টাকা দাবী করে স্ত্রীকে বেধড়ক মারধর করে আলমগীর। বৃহস্পতিবার পুনরায় কলহ শুরু হলে বেলা এগারোটার দিকে বিষপান করে স্ত্রী অন্তরা। এসময় স্বামী আলমগীর শ্বাশুড়িকে ফোন করে অন্তরার বিষপানের কথা জানায়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অন্তরা মারা যায়।

এ ঘটনায় রাতেই বাদী হয়ে অন্তরার বাবা আব্দুল হাই স্বামী আলমগীরসহ ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com