1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২ আগস্ট, ২০২৫

শেরপুর: ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থানের অংশ হিসেবে শেরপুরে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম, জেলা জামাতের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা পর্যায়ে জুলাইয়ে আহত-নিহত পরিবারের মা-বাবাসহ আত্মীয়-স্বজন বক্তব্য রাখেন।

এসময় শেরপুরের জুলাই যোদ্ধা পরিবার ৪ থেকে ৫ শতাব্দী মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ সুশীল সমাজ, জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com