
ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব নির্বাহী কমিটির এফএম সালাম সভাপতি ও মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় নির্বাচক মন্ডলী তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। নির্বাচক মন্ডলী সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নির্বাচক মন্ডলীর অন্য সদস্যগণ হলেন- এম. মোখলেসুর রহমান খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন- শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন প্রমুখ।
ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর চার জেলার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ২০১৫ সালে ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’ গঠিত হয়।