1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। রোববার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তারাগঞ্জ ফাযিল মাদরাসার হলরুমে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মোহিত কুমার দে’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাকৃবি এলামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীর।
অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদীসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com