
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ডোবার পানিতে ডুবে রাফি নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নয়াবাড়ী এলাকার হৃদয় মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নানার বাড়িতে এসে দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু রাফি বাড়ির পাশের একটি ডোবার কাছে যায়। এরপর পরিবারের সদস্যরা দীর্ঘ সময় রাফিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাফিকে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।