1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা, ৯ লাখ টাকায় আপস পরিবারের কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

১৮ তলা থেকে পড়েও বেঁচে গেল ৩ বছরের ছেলে

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
এক্সক্লুসিভ ডেস্ক : চীনে ১৮ তলা অ্যাপার্টমেন্ট থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছে তিন বছরের এক শিশু। সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জুলাই ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে ঘটনাটি ঘটে, যখন শিশুটি তার দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল।দাদা-দাদি মনে করেছিলেন, তাদের নাতনি ঘুমিয়ে আছে, তাই তারা বাজার করতে বাসার বাইরে যান এবং শিশুটিকে নিরাপদে রাখতে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে যান। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে যায়।

সেখানে টয়লেটে উঠে গিয়ে একটি খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। জানালাটিতে কোনো সুরক্ষা গ্রিল ছিল না।

এসসিএমপি জানিয়েছে, শিশুটি পড়ে একটি গাছে আটকে গিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। ভবনের এক বাসিন্দা নিচে শিশুটিকে দেখতে পান এবং সেই মুহূর্তের ভিডিও করে প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে শেয়ার করেন। ওই ভিডিও দেখেই শিশুটির বাবা ঝু জানতে পারেন, তার ছেলে নিচে পড়ে গেছে।
বাবা ঝু বলেন, ‘শুরুতে আমি বিশ্বাসই করতে পারিনি যে সে ১৮ তলা থেকে পড়ে গেছে, যতক্ষণ না প্রপার্টি ম্যানেজমেন্টের ভিডিওতে বিষয়টি নিশ্চিত হই।’
তিনি আরো জানান, তার ধারণা, ১৭ তলার একটি খোলা জানালায় আটকে গিয়ে তার ছেলের গতিপথে ‘বিচ্যুতি’ হয়েছিল। এতে সরাসরি কংক্রিটে না পড়ে একটি গাছের ডালে গিয়ে পড়ে সে। না হলে হয়তো তার ছেলে সরাসরি কংক্রিটের ওপর আছড়ে পড়ত।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি খোলা জানালার পাশ দিয়ে গলে পড়ে গিয়ে একটি গাছের ডালে গিয়ে ঠেকে, এরপর নিচে একটি ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে, কংক্রিটে নয়।

শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। দি ইন্ডিপেন্ডেটের খবরে বলা হয়েছে, চিকিৎসকরা শিশুটির বেঁচে থাকাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান পড়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তার মাথা অক্ষত রয়েছে এবং পুরো সময় তার জ্ঞান ছিল। অবাক করার মতো ব্যাপার হলো, শিশুটি হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের অনুরোধ করে, ‘বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি কিনে দিতে।’
এই অলৌকিক ঘটনায় কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির বাবা পরে সেই ‘জীবনরক্ষাকারী গাছের’ ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন, যা চীনা ঐতিহ্যে সম্মান ও উদযাপনের প্রতীক।সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com