1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় খাগড়াছড়িসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাতভর ভারী বর্ষণের কারণে সড়কে মাটি জমে যায়, ফলে ভোর থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। মাটি সরানোর কাজ চলছে। জেলার অন্যান্য সড়কগুলো স্বাভাবিক রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

দীঘিনালার দ্বিতীয় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার রাত থেকে খাগড়াছড়িতে থেমে থেমে চলছে বৃষ্টিপাত। ইতোমধ্যে চেঙ্গি, মাইনি নদীসহ ছাড়া খালগুলো পানিতে ভরপুর হয়ে গেছে। টানা ভারী বৃষ্টিপাত চলতে থাকলে খাগড়াছড়ি জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com