1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নালিতাবাড়ীতে হালচাষ করে খেলার মাঠ দখলে নেওয়ার প্রতিবাদে মানব বন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারী অর্থায়নে বাস্তবায়নাধীন খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটা তারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (৩ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামবাসী এ মানব বন্ধন করেন।

এসময় তারা জানান, সরকারের খাসখতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে উদ্ধার করে খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট ও মঞ্চ বানানোর কাজ চলছিল। কিন্তু স্থানীয় রুবেল মিয়া প্রশাসনের অগোচরে আদালতে গিয়ে একতরফাভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন জমি উদ্ধারে আইনী প্রক্রিয়া করেছে। এরই মধ্যে রুবেল মিয়া শুক্রবার বিকেলে ট্রাক্টর দিয়ে ওই মাঠ চাষ করে ফেলে। পরদিন শনিবার কাঁটা তারের বেড়া নির্মাণ করে মাঠ দখলে নিয়ে বর্তমানে আমন আবাদের প্রস্তুতি নিয়েছে।

মানব বন্ধনে শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন, আমজাদ হোসেন বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎ করে সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com