1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত হোসেন আলী ওই ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে,রবিবার আসরের নামাজের পর হোসেন আলী ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে।

সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে অর্ধ-ডুবন্ত একটি টি-শার্ট দেখতে পেয়ে মনিরাজ নামে এক তরুণ চিৎকার দিলে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হয় এবং এক পর্যায়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কিশোর হোসেন আলীর মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন,শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুবায়দুল আলম। তিনি জানান,প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে,যা সম্ভাব্য হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে। এছাড়া স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি,নিহত হোসেন আলীর ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি,হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com