1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নাটোর সুগার মিলে ডাকাতি, তিন নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নাটোর : নাটোর সুগার মিলের সাম্প্রতিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৩ আগস্ট রাতভর সংঘটিত এই ডাকাতির ঘটনায় ডাকাতরা মিলের নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতির পরপরই নাটোর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মিলের আটজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তুহিন, সাজেদুল ও সাব্বির নামের তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয় এবং সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট সন্দেহে ওই তিন নিরাপত্তাকর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অপর পাঁচ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা জড়িত ছিল এবং কীভাবে এত বড় পরিমাণ মালামাল লুট হলো, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। খুব শিগগিরই অন্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com