1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শেরপুর: শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টার দিকে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলাম।

পরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শেরপুরের শহীদ মাহবুবসহ দেশের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্যসচিব মামুনুর রশিদ পলাশ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া, জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com