1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শরীয়তপুরে ‘ডিজিএফআই’ পরিচয়ে চাঁদা আদায়ের সময় যুবক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শরীয়তপুর : শরীয়তপুরে নড়িয়ায় ডিজিএফআই (ডিরেক্ট্ররেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সদস্য পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক হয়েছেন হাসান মাহমুদ নিশাত (৩৪) নামে এক যুবক। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নড়িয়া পৌরসভার মাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটককৃত নিশাত শরীয়তপুরের নড়িয়া পৌরসভার প্রেমতলা এলাকার সিরাজুল হক মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নড়িয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম বেপারীর বিরুদ্ধে ডিজিএফআই সদর দপ্তরে ১৮টি অভিযোগ রয়েছে বলে ভয়ভীতি দেখান নিশাত। এরপর অভিযোগ প্রত্যাহারের আশ্বাস দিয়ে ইব্রাহিমের কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করেন তিনি। এরই মধ্যে তিনি ১০ লাখ টাকা আদায়ও করেন। বাকি ৫ লাখ টাকা নিতে মঙ্গলবার আবার দেখা করতে এলে ইব্রাহিম স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।

ঘটনার সময় চাঁদা দাবির দুটি অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে নিশাতকে ইব্রাহিমকে টাকা দিতে চাপ দিতে শোনা যায়।

ভুক্তভোগী ইব্রাহিম বেপারী বলেন, নিশাত ডিজিএফআই সদস্য পরিচয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। আজ আরও ৫ লাখ টাকার জন্য চাপ দিচ্ছিল। আমার কাছে নগদ টাকা না থাকায় সে চেক নিতে রাজি হয়। চেক দেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. সৈয়দ আশিক মাহমুদ বলেন, গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com