1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নালিতাবাড়ী সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সীমান্তবর্তী জেলা শেরপুরের ভারতঘেঁষা নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ২ হাজার ৫৭২টি ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বুধবার (৬ আগস্ট) ভোররাত সোয়া তিনটার দিকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা এসব জব্দ করে।

৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবির টহলরত সদস্যরা মায়াঘাসি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তবে এসময় চোরাই পথে পাচার করে আনা ২ হাজার ৫৭২টি মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের বাজার মূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com