
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়নে রাজনৈতিক মামলার ফলে ৪ জন ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে ওই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ইউনিয়নগুলো হলো- ২নং নন্নী ইউনিয়ন, ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন, ১০নং যোগানিয়া ইউনিয়ন ও ১১নং বাঘবেড় ইউনিয়ন।
গতকাল বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এসব ইউনিয়নে
নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ হলেন- নন্নী ইউনিয়নে ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর উপজেলা ব্যবস্থাপক মুহাম্মদ সোলায়মান, যোগানিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ এবং বাঘবেড় ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির।
জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা কর্তৃক জারীকৃত অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন যাবত নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ ও বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর অনপুস্থিত। এমতাবস্থায় প্যানেল চেয়ারম্যানদের দিয়ে দায়িত্ব পালনে জটিলতা পরিলক্ষিত হওয়ায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামী হওয়ায় উল্লেখিত ৪জন ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান।