
দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে একটি যাত্রীবাহী লোকাল মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। দীর্ঘ সময় চষ্টো করে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে “আকাশ বিকাশ” পরিবহনের ওই লোকাল মিনি বাসটি ঝিনাইগাতি যাচ্ছিল। খৈলকুড়া নামক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।