1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিষ্টির দোকানে ঢুকে ছাই ছিটিয়ে দিলো দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নওগাঁ : নওগাঁর রাণীনগরে এক মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে চুলার ছাই ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথা এলাকার বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানটির মালিক জিয়াদুল ইসলাম।

দোকানের মালিক জিয়াদুল ইসলাম বলেন, সারা দিন ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। ভোররাতে এসে দেখি- দোকানের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিষ্টি ও অন্যান্য খাবার তৈরির সরঞ্জামাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে তা ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

জিয়াদুল বলেন, দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকা এবং দোকানের নতুন ও পুরোনো চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এ ঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com