
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : সাংবাদিক তুহিন হত্যাকারিদের বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিক সমাজ। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বকশীগঞ্জের সকল সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার গাজিপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চাঁদাবাজির ভিডিও ধারন করায় একদল সন্ত্রাসি বাহিনী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় হত্যাকারিদের বিচারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে সাংবাদিকদের সাথে সহমত পোষণ করে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং অন্যান্য নেতৃবৃন্দ।