1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় একই পরিবারের দুই শিশুসহ তিনজন করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় একই পরিবারের আরও দুই শিশু করোনা শনাক্ত হয়েছে। এর আগে ওই শিশুর বাবা করোনা শনাক্ত হন। বাবার পরে মেয়ে ও ভাতিজা করোনা সনাক্ত হয়েছেন। তারা পৌরসভার কামারপট্টি (গ্রীনরোড) এলাকার বাসিন্দা।
রোববার (২১ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ।
সিভিল সার্জন জানান, ২৯টি নমুনা পরীক্ষায় ওই দুই শিশু করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১১ জন করোনা শনাক্ত হলেন। আর সুস্থ হয়েছেন ১১২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন।
এখন ৯৯ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর ওই বাড়িগুলো লকডাউন করে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com