1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

এনসিপি নেতার বাড়িতে ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট দিয়ে হুমকি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাজশাহী : রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।চিরকুটে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ হুমকিপ্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরইল গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর খালিদ হাসান মিলুর অভিযোগ, ‘শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।’

তিনি জানান, ‘রাত সাড়ে ১১টায় তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, ‘বাইরে বের হয়ে দেখ।’ তিনি বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।’

তিনি আরও বলেন, ‘তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়।’

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।’

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ‘রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com