1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

  • আপডেট টাইম :: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বান্দরবান : “আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা: অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

গত শনিবার (৯ আগস্ট) সকালে জেলা শহরের রাজমাঠে গণসংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে রাজমাঠে সমবেত হন এবং গণসংগীতে অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

সভায় বক্তরা বলেন, অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। সমতলে ভূমি কমিশনের আইন প্রণয়ন জরুরি। আদিবাসী জনগোষ্ঠীর উপর সকল প্রকার উচ্ছেদ বন্ধ করতে হবে। সকল প্রকার গুম, হত্যা, নির্যাতন ও নারী ধর্ষণের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। সম্প্রতি এক খেয়াং নারী ধর্ষণের শিকার হলেও তিন মাস অতিবাহিত হওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি।

এভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামের জনগণের মধ্যে সরকারের প্রতি অনাস্থা ক্রমশ বৃদ্ধি পাবে। প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের আশপাশে রোহিঙ্গাদের বসতি স্থাপনসহ অবৈধ জমি দখল বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ে শত শত একর জমি দখল হয়ে যাচ্ছে রিসোর্ট ও পর্যটন ব্যবসার নামে, যা পাহাড়িদের ভূমি অধিকার ক্ষুণ্ণ করছে।

তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশ হয়েছিল। ধর্মীয় সংখ্যালঘু, বিভিন্ন জাতিগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ইতোমধ্যে ক্ষুণ্ণ হচ্ছে। এরশাদ পতনের পর যেমন ৯০-এর গণআন্দোলনের চেতনা হারিয়ে গিয়েছিল, তেমনি বর্তমানে ২০২৪-এর আন্দোলনের চেতনাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো আন্দোলনের মূল চেতনা ধারণ না করে কেবল দলীয় কর্মসূচি বাস্তবায়ন করছে।

কে এস মং বক্তব্যে তিনি আদিবাসীদের সংজ্ঞা তুলে ধরেন, “আদিবাসী হলো সেই জনগোষ্ঠী যারা রাষ্ট্রীয় সীমানা নির্ধারণের পূর্বে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে আসছে, নিজেদের আলাদা জাতিসত্তা হিসেবে চিহ্নিত করে, নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রক্ষা করে এবং ভূমির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখে। রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যাদের অংশগ্রহণ নেই এবং সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো মূল স্রোত থেকে পৃথক তারাই আদিবাসী।

আলোচনা সভায় ডা. উষাথোয়াই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রত্রিকার নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বান্দরবান জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি সুমন মারমা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

রাজার মাঠে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় রাজার মাঠে এসে সমাপ্ত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা সাংস্কৃতিক উপকরণে সাজানো শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com