1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বকশীগঞ্জে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্স কর্মীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে সাইনবোর্ড ঝুলাতে গিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত কর্মীর নাম জজ মিয়া (২২) তিনি উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের মালিবাগ এলাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় তলার বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জজ মিয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বকশীগঞ্জ শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স বকশীগঞ্জ শাখার আইটি অফিসার কবির হাসান জানান, “বিকালে সবাই অফিসে নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তৃতীয় তলার বারান্দা থেকে বিকট শব্দ শুনতে পাই। দৌঁড়ে গিয়ে দেখি, অফিস সহায়ক জজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) থন্দকার শাকের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com