1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মহিপুর থানা যুবলীগের বৃক্ষরোপণ অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (২১ জুন) মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগ কর্মীরা প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এএম মিজানুর রহমান বুলেট, যুগ্ন আহব্বাহক মাসুদরানা, যুবলীগ নেতা সিদ্দিক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাইদ, মহিপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রত্যেক ব্যাক্তি অন্তত একটি করে গাছ লাগান। যুবলীগের উদ্যোগে মহিপুরে রবিবার সারাদিন সকাল থেকে শেষবিকেল পর্যন্ত শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের আহব্বানে (গাছ লাগাই জীবন বাঁচাই) এ স্লোগানকে সামনে রেখে এ গাছের চারা রোপন করা হচ্ছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com