1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতীতে খেলাধুলার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী  উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও ক্রীড়া ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এসময় উপজেলার ২৯টি ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় এ কারণে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com