1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নকলায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে রায়হান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মমিনাকান্দা গ্রামের ভাইট্টাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খোরশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিশু রায়হান ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ ভিমরুলের কামড়ে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের লোকজন বাড়ি নিয়ে আসেন। পরে রায়হানের শারিরিক অবস্থা অবনতির দিকে গেলে পুনরায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যায় রায়হান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com