1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নৌকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক জেলের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিনজনে।

সবশেষ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরের দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবদুল গনি খাঁ (৪৫) নামের ওই জেলের মৃত্যু হয়।

গনি খাঁ জেলার রায়পুর উপজেলার চর বংশি ইউনিয়নের চর গাসিয়া পুরাতন বেড়ী এলাকার মৃত কালা খাঁর ছেলে। বৃহস্পতিবার বিকালে তার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে বলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌকার মাঝি দেলোয়ার হোসেন খাঁ। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে তিনজনই মারা গেলেন।এই বিস্ফোরণের ঘটনায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এর আগে শনিবার রাতে আমজাদ হোসেন পাটোয়ারী এবং মঙ্গলবার ভোরে ফারুক হোসেন হালদার নামে দুই জেলের মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্মী ব্রীজঘাটের মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে ট্রলারে দুপুরের রান্নার চুলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে আবুল খায়ের (৪০), মো. ফারুক হোসেন হালদার (৩৯), আবদুল গনি খাঁ (৪৫) ও আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) নামের ৪ জেলে দগ্ধ হন।

জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আল-হেলাল জানান, দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ৪ জনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেছিল নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার রাতে আমজাদ হোসেন পাটোয়ারী এবং মঙ্গলবার ভোরে ফারুক হোসেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। সবশেষ বৃহস্পতিবার ভোরে আবদুল গনি খাঁ মারা যান। দগ্ধ ৪ জেলের মধ্যে এখন আবুল খায়েরও অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, আবদুল গনি খাঁ মৃত্যুর বিষয়টি ঢাকার শাহবাগ থানা-পুলিশের মাধ্যমে নিশ্চিত হয়েছি এবং তার স্বজনরাও জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com