
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে একটি প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বারোমারী বটতলা মিশন এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিকেলেই আদালত তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, একই এলাকার জীবিতা মারাক নামে তারই এক নারী আত্মীয়ের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং- এমন অভিযোগে বন্দনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন জীবিতা মারাক। মামালা দায়েরের পর বেলা বারোটার দিকে নিজ বাড়ি থেকে বন্দনা চাম্বুগংকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এদিকে আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।