1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বকশীগঞ্জে বন্যহাতির তাণ্ডব: আতঙ্কে ১০ গ্রামের মানুষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পাল আতঙ্কের নাম হয়ে উঠেছে। ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা ৩০-৪০টি হাতির একটি বিশাল পাল গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে এবং সন্ধ্যা নামতেই লোকালয়ে নেমে এসে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ।

হাতির আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামালপুর ইউনিয়নের শোমনাথপাড়া, বালুরচর, অশেনা কোনা, সাতানীপাড়া, টিলাপাড়া, পাগল গোছা, দিঘলাকোনা, সোমনাথপাড়া ও হাতিবারকোনা গ্রামের মানুষ। ঢাক-ঢোল পিটিয়ে, আগুন জ্বালিয়ে এবং টর্চলাইটের সাহায্যে দিনরাত পাহারা দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না কৃষকেরা।

গত বুধবার বিকালেও সাতানীপাড়া এলাকায় নেমে এসে ধান, বেগুন, মাল্টা, লেবু ক্ষেতসহ কৃষি খামারে ব্যাপক ক্ষতি করেছে বন্য হাতির দল। স্থানীয়রা জানায়, রাতভর তাণ্ডব চালিয়ে ভোর হলে আবার ফিরে যাচ্ছে পাহাড়ি টিলায়।

ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম জানান, তার প্রায় ২০ একর কৃষি খামারের মধ্যে তিন একরের ফসল ইতিমধ্যে নষ্ট করেছে হাতির পাল। একই অবস্থা আমিনুল ইসলাম, মিজানুর রহমান, আল মামুন, মাসুদ মিয়া, ইয়াকুব আলী এবং মুসা মিয়াসহ আরও অন্তত ৩০ জন কৃষকের।

কৃষক আল মামুন ও ইয়াকুব আলী বলেন, প্রতি বছরই ধান পাকার সময় হাতির পাল আসে, এবার আগেভাগেই এসেছে। ফসল রক্ষা করা দিনদিন কঠিন হয়ে পড়ছে। পরিবার নিয়ে বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জ।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, সীমান্ত এলাকায় বন্য হাতি এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফসল তো বটেই, বাড়িঘরেও হামলা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নেতা ও স্থানীয় বাসিন্দা রাহুল রাকসাম বলেন, রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা অনেকবার স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছি, কিন্তু আজও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান রকিব বলেন, খাবারের সন্ধানেই হাতির পাল লোকালয়ে আসে। বনবিভাগের পক্ষ থেকে টর্চ লাইট, বাদ্যযন্ত্রসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তবুও যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়। মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বনবিভাগ কাজ করছে।

স্থানীয়দের দাবি, হাতি সমস্যার একটি দীর্ঘ মেয়াদি এবং টেকসই সমাধান জরুরি। নইলে প্রতিবছর ফসলের মৌসুম এলেই এই আতঙ্কে দিন কাটাতে হবে সীমান্ত অঞ্চলের মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com