1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা ২শ ছাড়ালো

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবান নতুন করে আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। সোমবার জেলার ৫৫টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১০ জন এবং নাইক্ষ্যংছড়িতে ৫ জন। সদরের আক্রান্ত ১০ জনের মধ্যে বালাঘাটা ব্রিগেড এলাকার চাকমা পাড়ার ৫ জন, সিএস অফিসের ১ জন, বাকীরা পৌর সভার বিভিন্ন এলাকার।
এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জন। ৫ দিন আগেও ছিল একশ জনের মত। কয়েকদিনের মধ্যে খুব দ্রুত সংক্রমনের হার বেড়েছে। তবে এর মধ্যে ৫৬ জন সুস্থ হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, আজ সোমবার নতুন ১৫ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদরে ১০ এবং নাইক্ষ্যংছড়িতে ৫ জন। সদরে আক্রান্তের সংখ্যা খুবই বেশি। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমনের হার দিন দিন বাড়ছে। তাই সকলকে সচেতন হতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com