1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্রসেনজিতের কথা শুনে কাঁদলেন চঞ্চল চৌধুরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমায় কাজের সুবাদে দুইজনের মধ্যে সুসম্পর্কে গড়ে উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ‘হাওয়া’ খ্যাত অভিনেতা চঞ্চল।

সাক্ষাৎকারের এক পর্যায় ভিডিও বার্তায় যুক্ত হন টলিউড অভিনেতা প্রসেনজিৎ। এ সময় চঞ্চলের অভিনয় প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রসেনজিতকে। টলি অভিনেতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চঞ্চল। পাঠকদের জন্য প্রসেনজিৎ কথাগুলো তুলে ধরা হলো।

শুরুতেই হিন্দু ধর্মের রীতি অনুসারে সম্মান দেখিয়ে নমষ্কার জানান প্রসেনজিৎ। এরপর তিনি বলেন, ‘আজকে আমি যে মানুষটিকে নিয়ে কথা বলতে চাই, সে মানুষটি আমার প্রাণের মানুষ, মনের মানুষ। তাঁর নাম চঞ্চল চৌধুরী। ওঁর (চঞ্চল চৌধুরী) অভিনয় নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমি ব্যক্তিগতভাবে রাখি কি না আমি জানি না। ওঁকে (চঞ্চল চৌধুরী) আমি বড্ড ভালোবাসি। ওঁর (চঞ্চল চৌধুরী) অভিনেতা হিসেবে বেড়ে ওঠা আমি খুব কাছ থেকে দেখেছি।’

কথার সূত্র ধরে তিনি আরও বলেন্ম,”আমি ওঁর প্রতিটি কাজই দেখে থাকি। আমার সঙ্গে ওঁর প্রথম আলাপ হয় ‘মনের মানুষ’ ছবিতে। গৌতম দা আমাকে বলেন যে চঞ্চল চৌধুরী রয়েছে। আমি তখন খুবই আনন্দিত হয়েছিলাম। আগেই ওঁর একটি ছবি সেটা খুব আলোড়ন তৈরি করেছিল, ‘মনপুরা’। সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসে। তারপর আমি বলেছি ছেলেটি কে, অসামান্য অভিনয় করে।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ করেন, “তখনও আমি জানতাম না ওঁর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক তৈরি হবে। ‘মনের মানুষ’-এর পর থেকে আমরা প্রায়ই একবার না দুবার ফোনে কথা বলি। অভিনয় নিয়ে আলোচনা করি। আমাদের জীবন নিয়ে আলোচনা করি। এখান থেকে একটা ভালোলাগা ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছে।”

চঞ্চল চৌধুরী বয়সে ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতেন প্রসেনজিৎ। অভিনেতার কথায়, ‘আমি সত্যি চঞ্চলকে ভালোবাসি, ভালোবাসাটা একদিকে ওঁকে আমি শ্রদ্ধাও করি। আমি ‘হাওয়া’ দেখতে নন্দনে গিয়েছিলাম। দর্শকের সঙ্গে বসে ‘হাওয়া’ এবং ‘দেবী’ সিনেমা দেখেছি। আমি চেয়েছিলাম ‘হাওয়া’ সিনেমা দর্শকদের সঙ্গে বসে দেখব।”

তিনি আরও বলেন, “চঞ্চল আগে যে নাটকে অভিনয় করতো ওর অধিকাংশ নাটক আমার দেখা। কিছুদিন আগে বাংলায় ও একটি কাজ করেছে, আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি হান্ড্রেড পার্সেন্ট ও যদি (চঞ্চল চৌধুরী) আমার ছোট না হতো ওঁর পায়ে হাত দিয়ে সালাম করতে আমার দ্বিধা হতো না। কারণ মৃণাল সেনের মতো চরিত্রে অভিনয় করাটা সোজা ছিল না। ‘পদাতিক’-এ অসামান্য অভিনয় করেছে।”

সবশেষে প্রসেনজিৎ বলেন, ‘আমি গর্বিত যে এমন একজন অভিনেতাকে আমি চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না ভেতরে ভেতরে একজন ভালো মানুষ হওয়াটাও খুব প্রয়োজন। আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com