1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নালিতাবাড়ীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও শহর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নয়া বিল ইউনিয়ন পরিষদের সাবেক দুই দুইবারের চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মেয়র ঝিল সংলগ্ন রফিক হোটেলে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মানিক মিয়াসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com