1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মসজিদে শিরনি দিতে গিয়ে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে মাথা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেরপুর : শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আনোয়ার হোসেনের স্ত্রী ও ৩ সন্তানের জননি।

স্থানীয়রা জানান, মনোয়ারা ও তার বোনসহ কয়েকজন মিলে ব্যাটারিচালিত অটোরিকশায় শ্রীবরদীর ঐতিহাসিক বারোদুয়ারী মসজিদে মানত করা শিরনি দিতে যাচ্ছিলেন। একপর্যায়ে চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনোয়ারার মৃত্যু হয়। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম মনির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com