1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মসজিদে শোক দিবসের দোয়া করতে বলায় আ’লীগ কর্মীকে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : জুম্মার নামাজ শেষে মসজিদের ইমামকে ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করতে বলায় হযরত আলী নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ মুসল্লী-জনতা।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার মার্কাজ মসজিদে এ ঘটনা ঘটে। পেশায় ফল বিক্রেতা হযরত আলী আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নন্নী বাজার মার্কাজ মসজিদে জুম্মার নামাযের পর মসজিদের খতিব মাওলানা সালমান মুনীরকে ৫শ টাকা হাদিয়া প্রদান করে উপস্থিত মুসল্লিদের সামনে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করতে অনুরোধ করেন হযরত আলী। এসময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হযরত আলীকে ইউনিয়ন পরিষদের কক্ষে নিয়ে আটকে রাখেন ও পরে খবর দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ জনতার হাতে আটক হযরত আলীকে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com