1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মুসা সিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুসা গলাচিপা উপজেলার নলুয়াবগী এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com