1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতীতে বাসচাপায় পথচারী বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী মিনি বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহন নামের (যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাসের চাকার নিচে ওই ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বিক্ষুব্ধ স্থানীয়রা বাসের ভাংচুর চালায় ও আটক করে। তবে পালিয়ে যায় এর চালক।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com