1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শেরপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেরপুর : চিরাই কাঠবোঝাই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা আড়াইটার দিে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের মোফাজ্জল মিস্ত্রী ও তার এগারো বছর বয়সী নাতি হোসাইন।

স্থানীয় সূত্র জানায়, চিরাই কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যানে করে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিল দাদা-নাতি। তবে এসময় ভ্যানের একপাশে দাদা মোফাজ্জল মিস্ত্রী বসা ছিলেন, ভ্যান চালাচ্ছিল এগারো বছর বয়সী নাতি হোসাইন। পথিমধ্যে বেলতলী বাজার সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোফাজ্জল মিস্ত্রীকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com