1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মাছের ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের রাবার ড্যাম লাগোয়া রামপুর আবাসন প্রকল্প (সওদাগরঘোনা) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, মাছের ঘের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com