1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতীতে সাংবাদিকের ওপর চোরাকারবারীদের হামলা, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে চোরাচালানের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইত্তেফাক এর উপজেলা সংবাদদাতা খোরশেদ আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুইজন ও অজ্ঞানামা আরও এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে গ্রেফতারের পর রোববার দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো- গোমড়া গ্রামের দেলোয়ার হোসেন, কোরবান আলী ও আব্দুস ছামাদ। এর আগে শনিবার রাতে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমের ছোট ভাই হুমায়ুন খান বাদী হয়ে চোরাচালান সিন্ডিকেটের হোতা ও সীমান্তের ত্রাস রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাসেল আন্ত:জেলা চোরাকারবারী ও মাদকচক্রের অন্যতম হোতা। উপজেলার সীমান্ত এলাকায় তার নেতৃত্বে রাসেল বাহিনী রয়েছে। প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রধারী রাসেলের নেতৃত্বে ৫ আগস্টের পর থেকে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। এমতাবস্থায় তার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলতে সাহস পান না। সম্প্রতি এ বিষয়ে দৈনিক ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক খোরশেদ আলম। এরপর থেকেই নানাভাবে তাকে হুমকি ও ক্ষয়ক্ষতি করার জন্য ষড়যন্ত্র চালিয়ে আসছিল রাসেল বাহিনী।

গত শুক্রবার দিবাগত রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা রাসেল ও তার সহযোগীরা খোরশেদ আলমের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় তাকে বেদম মারপিট করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। মধ্যরাতে স্থানীয়রা অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরেজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, মামলার এজাহারভুক্ত দুইজন ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com