1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শেরপুরে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

শেরপুর : শেরপুরে বাড়ির পাশে থাকা গর্তের পানিতে ডুবে আপন খালাতো ভাই দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলো- খরখরিয়া এলাকার জীবন মিয়ার ছেলে মোবারক (৩) ও আলাল মিয়ার ছেলে মোজাহিদ (৪)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

গাজীরখামার ইউপি সদস্য রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নানার বাড়ি কাছাকাছি হওয়ায় মোবারক ও মোজাহিদ দু’জনই প্রায় সময় একসঙ্গে খেলাধুলা করতো। অন্যান্য দিনে মতো শনিবার শিশু দুটি নানার বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে তৈরি করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com