1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস, আহত ৮

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি কোস্টার বাস (মিনিবাস) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসচালক ও শিক্ষকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

জানা গেছে, শিক্ষকবাহী কোস্টার বাসটি ১১ মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটির চালক পালিয়ে যান।

এ ঘটনায় কোস্টার বাসচালক নজরুল ইসলাম, ইবির আল হাদিস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম ইসলাম, একজন ডেপুটি রেজিস্ট্রারসহ অন্তত আটজন আহত হন। এর মধ্যে নজরুল ইসলামের হাতের হাড় ভেঙে গেছে এবং কোমড়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। অন্যরা ছোটখাটো আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, কোস্টার বাসচালক বেশি আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ছোট অপারেশন করা লাগতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com