1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

লামায় সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়া এলাকায় সবজি ক্ষেত থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কৃষকরা সবজি ক্ষেতে কাজ করার সময় সাপটিকে দেখতে পান।

স্থানীয়রা জানান, ক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে লামা বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

বন বিভাগ জানায়, উদ্ধার করা অজগর সাপটি সুস্থ আছে এবং সেটিকে নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

লামা বন বিভাগীয় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে এবং আমরা খুব শিগগিরই এটিকে উপযুক্ত স্থানে, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com