1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের দাবীতে ৩৫ বছরের মাহিনুর নামের এক নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ অনশন করেছেন।

গত শনিবার (১৬ ই আগস্ট) সকাল থেকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের বাড়িতে ওই বৃদ্ধ অনশন শুরু করেন।

৭৫ বয়সের বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যান। বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুইমাস পূর্বে মাহিনুরের সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে মাহিনুর বিয়েহ বসতে রাজি হয়। সেই সুবাদে মাহিনুর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগ থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং আমি মাহিনুরের বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় মাহিনুরের বাড়িতে আসি।

আরও পড়ুন
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫
যশোরে গুজব ছড়ানোর অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক
তিনি আরও বলেন, মাহিনুর হয়তো আমার টাকা দিবে নয়তো আমাকে বিবাহ করবে। আমার সঙ্গে মাহিনুর যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচার চাই।

এলাকাবাসী জানান, মাহিনুর আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। আমাদের জানা মতে, মাহিনুর এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা মাহিনুরের কঠিন শাস্তির দাবি জানাই। বিষয়টি জানতে পেয়ে মাহিনুর আত্মগোপন করেন। পরে মাহিনুর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com