1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কর্মদক্ষতা মূল্যায়নে সেরা হালুয়াঘাট উপজেলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র ৪র্থ কর্মদক্ষতা মূল্যায়নে ময়মনসিংহ বিভাগে সেরা হলো হালুয়াঘাট উপজেলা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মদক্ষতা মূল্যায়নে দেশের সকল উপজেলার মাঝে পঞ্চম ও ময়মনসিংহ বিভাগের মাঝে প্রথম স্থান অর্জন করে। হালুয়াঘাট উপজেলাকে “দেশ সেরা উপজেলায়” নিয়ে যাওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প অফিসার (ইউডিএফ) মনির উদ্দিন নিশাত, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এ অবস্থান তৈরি হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের আন্তরিক প্রচেষ্টায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় হালুয়াঘাট আজ ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করতে পেরেছে।

– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com