1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও আশরাফুল আলম রাসেল।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। এ সময় র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী। এতে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, শিক্ষক রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির, মৎস্য চাষী আব্দুল আওয়াল প্রমুখ।

সভা শেষে উপজেলার তিন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এ বছর সফল মৎস্য খামারীর পুরস্কার লাভ করেন হায়াত মৎস্য খামারের কর্ণধার আবু হায়াত সোলায়মান, রোহান-সোহান মৎস্য খামারের কর্ণধার আব্দুল আওয়াল, রহিজ মৎস্য খামারের কর্ণধার রহিজ উদ্দিন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও আশরাফুল আলম রাসেল ও অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com