1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ০.৩৬ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাকাকুড়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দোকান-পাট পরিচালনা করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার কাংমা ইউনিয়নের বাকাকুড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ২৩২৮ নম্বর দাগের ০ দশমিক ২২ একর ও ২৩৩১ নম্বর দাগের ০ দশমিক ১৪ একর খাস জমি উদ্ধার করা হয়। সরকারের নামে ১ নম্বর খাস খতিয়াানে ষোল আনায় রেকর্ড করা জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। উক্ত খাস জমিতে কয়েকটি ৮ থেকে ১০টি আধা পাকা ও টিনের ঘর ছিল এবং তাতে বিভিন্ন রকমের দোকান-পাট ছিল।

অভিযানে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে শেরপুর জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার বাহিনীর সদস্যসহ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। বাকাকুড়া বাজারের উদ্ধারকৃত ভূমিতে প্রস্তাবিত কাংশা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সাইনবোর্ড স্থাপন করে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ করা হয়েছে। এসব খাস জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com