1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

শৈবাল চাষে অপার সম্ভাবনার দ্বার খুলেছে উপকূলীয় অঞ্চলে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “Piloting Small-Scale Macroalgae Culture for Ameliorating Livelihood of Coastal Communities & Addressing Indication of CO₂ Remediation in the Context of Climate Change Impact” শীর্ষক প্রকল্পের আওতায় শৈবাল চাষে অপার সম্ভাবনার দ্বার খুলেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। কুয়াকাটায় সাগর শৈবাল চাষ করে আলোচনায় এসেছে দুই অধ্যাপক। উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলছে এই শৈবাল চাষ। কুয়াকাটা, গঙ্গামতি এবং চরপাড়া উপকূলের প্রাকৃতিকভাবে অভিযোজিত শৈবাল নির্বাচন করে গবেষণার লক্ষ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিজ্ঞান ও জিনতত্ব বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার ও ড. আরিফুল আলী যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান AIRD (Associates for Innovative Research and Development) এর সহ-অংশীদারিত্বে এই শৈবালে স্থানীয় উপকরণ ব্যবহার করে উৎপাদন পদ্ধতি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশের ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকা এবং ২৫,০০০ বর্গকিলোমিটার উপকূলীয় জলরাশি সীউইড চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে দেশে প্রায় ২০০ প্রজাতির সীউইড পাওয়া যায়, যার মধ্যে ১৯টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উলভা ইনটেসটিনালিস (Ulva intestinalis) (স্থানীয়ভাবে “ডেললা”) অন্যতম, যা সহজে চাষযোগ্য এবং পুষ্টিগুণে ভরপুর। এটি দ্রুত বৃদ্ধি পায়, লবণাক্ত পানিতে টিকে থাকে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে।

জানা গেছে, উলভা শৈবাল চাষের পদ্ধতি অনেক সহজ, কারণ এতে জমি বা রাসায়নিক সারের প্রয়োজন নেই। এই উলভা শৈবালের গুঁড়া থেকে তৈরি হচ্ছে নানা রকম মূল্য সংযোজিত পণ্য, যা স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিতে পারে। তারই পরিপেক্ষিতে তারা তৈরি করেছে নানা রকম পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার সহ ব্যবহারিক জিনিস পত্র যেমন নরি শিট ; এটি জাপানি সুশিতে ব্যবহৃত হয় ও প্রোটিনসমৃদ্ধ । সেই সাথে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। সীউইড ট্যাবলেট; আয়োডিন, আয়রন, ভিটামিন ১২ ও খনিজ সমৃদ্ধ এই ট্যাবলেট হজম ও থাইরয়েড হরমোন ব্যালান্স করতে সাহায্য করে |
সীউইড আইসক্রিম; ২৫% দুধের পরিবর্তে উলভা ব্যবহার করে খনিজ সমৃদ্ধ ও স্বাস্থ্যকর এই খাবারটি শহুরে স্বাস্থ্যসচেতন দের কাছে জনপ্রিয় হতে পারে। এছাড়া আরো তৈরি করা হয়েছে সীউইড দিয়ে বিস্কুট, জিলাপি, মিষ্টি , রোল সহ সাবান ও ফেসপ্যাক; যা স্থানীয় বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে এসব পণ্যের ব্যপক চাহিদা হতে পারে। উলভা শৈবাল থেকে উৎপাদিত এসব পণ্য ব্যবহার করে সুফলও পাওয়া গেছে
প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, এর সম্ভাবনা অফুরন্ত।

AIRD-এর সহকারি গবেষক ড. মো. আরিফুল আলমের মতে, “এই সীউইড গুলো উপকূলীয় এলাকায় বিশেষ করে কুয়াকাটা ও কক্সবাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও চাষের ব্যপক সম্ভাবনা আছে। সীউইডে থাকা ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড শিশুর মেধা বিকশিত করে ,গ্যাস দূর করে, কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে দেয়।

এই প্রকল্পের প্রধান গবেষক ড. মো. রাজীব সরকার জানান, “আমি সামুদ্রিক শৈবালকে প্রায়শই ‘সামুদ্রিক সবজি’ হিসেবে উল্লেখ করি, কারণ এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে। এতে থাকা এন্টি-অক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রকল্পে কিছু ভ্যালু-অ্যাডেড পণ্যও তৈরি করেছি। এছাড়া, শৈবাল চাষের মাধ্যমে প্রতি কেজি শৈবালে প্রায় ০.৭ কেজি কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। এটি ‘Blue carbon’ ধারণার অংশ, যেখানে সামুদ্রিক উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য যে গবেষক ড. রাজীব সরকার সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাউলারা এলাকার কৃতি সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com