1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নোয়াপতংকে হারিয়ে চ্যাম্পিয়ন রোয়াংছড়ি ইউপি একাদশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বান্দরবান : বান্দরবানে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫। সোমবার (১৮ আগস্ট) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রোয়াংছড়ি ইউপি একাদশ ১-০ গোলে নোয়াপতং ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন বুশৈসিং মারমা। সমাপনী খেলায় প্রধান অতিথি বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।

তিনি বলেন, বান্দরবান জেলার সাতটি উপজেলা থেকে প্রান্তিক পর্যায়ের ভালো খেলোয়াড়দের তুলে আনাই সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার মূল লক্ষ্য। এ জন্য প্রথমে উপজেলা পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করা হবে। পরে প্রতিটি উপজেলা থেকে একটি করে দল এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি দলসহ মোট আটটি দল নিয়ে জেলা পর্যায়ের মূল আসর অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সুন্দরভাবে টুর্নামেন্টের সমাপ্তি হওয়ায় রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এসময় রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার এম এম ইয়াসিন আজিজ বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উচিংশৈ মারমা, সেরা গোলদাতা বুশৈসিং মারমা এবং সেরা গোলরক্ষক উমংসাই মারমা।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হীরামনি, রোয়াংছড়ি সাব জোন কমান্ডার, এম এম ইয়াসিন আজিজ, জেলা পরিষদের সদস্য, লালজার বম, নাংফ্রা খুমি, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এম সাকের আহমেদ। এছাড়া বান্দরবান সেনা জোন ও রোয়াংছড়ি সাব জোনের উর্ধতন সেনা কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

এবারের আসরে উপজেলার ৪ ইউনিয়নের ৬টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসিসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com